ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩০
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে কেউ হত্যা করে হয়তো রেল লাইনের উপর ফেলে গেছে। নিহত ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোন এক সময় হয়তো তাকে হত্যা করে লাশ রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram