ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2025

ধামইরহাটে দুই হোটেল মালিককে অর্থদণ্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ভর্তা হোটেল এন্ড রেস্তোরা নামক প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং নিমতলী মোড়ে কিসমতিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না পাশাপাশি হোটেলে বাসি খাবার পরিবেশন করে থাকেন তাদের কোনো ভাবেই উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram