ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ: গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও স্বাগত মিছিল শেষে লাকসাম বাইপাস সড়কে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর ফ্যাসিবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ভবিষ্যতে লাকসামসহ দেশের কোথাও ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।

সরওয়ার সিদ্দিকী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপির সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। শুধু বিএনপি'র সাথে জোট করার কারণে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা কেউ বেইমানি করিনি। আমাদের কি অপরাধ যে, আপনারা আমাদের জবাই করবেন! আপনাদের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। শান্তির লাকসামকে অশান্ত করবেন না। সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের সুযোগ করে দিবেন না। গ্রামে গ্রামে সন্ত্রাস লেলিয়ে দিবেন না। স্থিতিশীল লাকসামকে স্থিতিশীল রাখুন।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আহবান জানান।

পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, অধ্যাপক আব্দুল কাহহার, ফয়সাল মুন্সি, শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবির সভাপতি রিফাত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের শতশত নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram