ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে বৃষ্টির পানি (সুপয়ে পানি) সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলার চাপড়ায় মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক চত্বরে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।

নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানির ট্যাংক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্যাহ, ইউপি সদস্য মো. শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছা. ময়না খাতুন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দিন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়সহ সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের অংশগ্রহনকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram