ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে ১০/১২জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। এর আগে (১৫ জুলাই) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।

মামলার আসামিরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত। তারা সবাই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছে। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে জমিতে গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়-বিক্রি ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদা দাবি করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল ও ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। তার আলোকে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামি সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram