

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূ শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নামে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রফিকুল ইসলাম গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ঘটনার দিন সন্ধ্যায় শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তদের সঙ্গে রাস্তায় দেখা হয়। তারা ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার বড় মৌশা বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।
ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানালে সোমবার সকালে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩জনের নামে মামলা হলে ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।
