

বুধবার (৯ই জুলাই) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪'-এর প্রেস কনফারেন্স। অনুষ্ঠানটি বিগত চার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পেশাদার মানুষদের সম্মাননা দিয়ে আসছে। অনুষ্ঠানটির অর্গানাইজার হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম এন মাল্টিমিডিয়া কাজী নাজমুল হাসান। সম্মানিত জুরি বোর্ড মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন ড. মতিন রহমান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রফেসর), আব্দুল আজিজ (চেয়ারম্যান, জাজ মাল্টিমিডিয়া) এবং মাসুম পারভেজ রুবেল (খ্যাতিমান অভিনেতা, অ্যাকশন হিরো ও নির্মাতা)
কাজী নাজমুল হোসেন (অর্গানাইজার, বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস) বলেন, “বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল দেশের প্রতিভাবান, নিষ্ঠাবান এবং পেশাদার মানুষদের কাজের স্বীকৃতি দেওয়া। মিডিয়া, কর্পোরেট, সংস্কৃতি, ফ্যাশন, উদ্যোক্তা, সামাজিক সেবা—প্রতিটি ক্ষেত্রেই যারা নিজেদের যোগ্যতা ও পরিশ্রমে আলোকিত করেছেন, আমরা চেষ্টা করছি তাদেরকে সম্মান জানাতে। আগামীতেও আমরা এই আয়োজনকে আরও বিস্তৃত করতে চাই জুরি বোর্ড মেম্বারদের মাধ্যমে, যাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে গড়ে ওঠা প্রতিভাবান মানুষরা এই মঞ্চে উঠে আসতে পারে। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।”
অভিনেতা রুবেল বলেন, এই প্রথমবার আমি কোন এ্যাওয়ার্ড অনুষ্ঠানের জুরি বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হচ্ছি, আমি এইসব বিষয় গুলো খুব কম বুঝি এবং খুব কম অংশ গ্রহণ করি, তবে আমাদের জুরি বোর্ডের গুণী সদস্যদের সঠিক বিচার ও সঠিক মানদণ্ডের মাধ্যমেই আমরা স্বচ্ছতা রাখবো, কোন পক্ষপাত আচরণ করবো না। চেষ্টা করবো যে যে ক্ষেত্রে যোগ্য ব্যক্তি আছে তাদেরকেই এ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো।
নির্মাতা ড. মতিন রহমান বলেন, বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যেখানে শুধু পারফর্মার রা এ্যাওয়ার্ড পাচ্ছেন না, এ্যাওয়ার্ড পাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে নানা ভাবে জড়িত, আর্থিক বিনিয়োগে জড়িত, ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত তারাও পুরস্কৃত হচ্ছেন। আমাদের এই জুড়ি বোর্ডের মাধ্যমে সঠিক মানদণ্ড বিচার করেই আমরা পুরস্কার প্রদান করবো।
প্রযোজক আব্দুল আজিজ বলেন, এ্যাওয়ার্ড জিনিসটা সব সময় আমাদের সুন্দর কাজের অনুপ্রেরণা দেয়। ২০২৪-সালের সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম, গান সহ নানা ক্যাটাগরিতে যারা ভালো কাজ করেছেন তাদেরকে আমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে যোগ্য বলে মনোনীত করবো। আমাদের জুরি বোর্ডের সকল সদস্যরা সৎ এই কাজটায়। আসা করছি যোগ্য ব্যক্তিদের হাতেই আমরা সুন্দর ভাবে এ্যাওয়ার্ড তুলে দিতে পারবো।
দেশের অন্যতম সম্মানজনক ও গৌরবময় পুরস্কার প্রদান অনুষ্ঠান "বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪" আগামী ৩১শে আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর অভিজাত একটি হোটেলে। এই বিশেষ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে এবং সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজনা ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা থেকে শুরু করে কলাকুশলীরা উৎসাহিত হন এবং আরও গঠনমূলক কাজের অনুপ্রেরণা পান, এজন্য সম্মাননা প্রদান করা হবে।
‘বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২১’ এর প্রথম আসর বসে ২০২২ সালে ২৮শে জানুয়ারি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিভিন্ন কর্মক্ষেত্রে ভালো করার জন্য অ্যাওয়ার্ড পান সানজিদা পারভিন অনুপ্রেরণামূলক নারী উদ্যোক্তা, নাসিমা আক্তার নিশা প্রতিষ্ঠাতা এবং সভাপতি মহিলা এবং ই-কমার্স মহিলা উদ্যোক্তা সংগঠক, ড. যশোদা জীবন দেবনাথ ব্যবস্থাপনা পরিচালক, টেকনোমিডিয়া লিমিটেডের পরিচালক, এফবিসিসিআই ডিজিটাল ব্যাংকিং সলিউশন প্রোভাইডার, তরুণ চলচ্চিত্র পরিচালক নানজীবা খান, মুনা চৌধুরী রাইজিং নিউজ উপস্থাপক, বুবলী চলচ্চিত্র অভিনেত্রী, তানজিন তিশা নাট্য অভিনেত্রী, আফরান নিশো নাট্য অভিনেতা, ইভান শাহরিয়ার সোহাগ ডান্স কোরিওগ্রাফার, তানজুমা আফরোজ আঁখি ফ্যাশন মডেল, রোকসানা আক্তার মিম সংবাদ উপস্থাপক, কাজী কেএনআই গায়ক সেরা গান গডফাদার, ইমু হাশমি ফ্যাশন কোরিওগ্রাফার, জাকিয়া মুন ফ্যাশন তারকা, জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফ্যাশন আইকন ও অভিনেত্রী, তানজিয়া জামান মিথিলা সুপার মডেল ও অভিনেত্রী, মীর সাব্বির অভিনেতা ও পরিচালক, সিমরিন লুবাবা কিডস মডেল ও অভিনেত্রী।
পরবর্তীতে ২০২৩ সালে দ্বিতীয় আসর বসে গুলশান ক্লাবে ১৬ই জুন। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান রওশন, সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান বুবলী, সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পান এম রাহিম, সেরা নাটকের অভিনেতা হিসেবে পুরস্কার পান জিয়াউল পলাশ, সেরা নাটকের অভিনেত্রী হিসেবে পুরস্কার পান পারসা ইভানা, সেরা নাটকের পরিচালক হিসেবে পুরস্কার পান কাজল আরফিন ওমি, সেরা ওয়েব ফিল্ম অভিনেত্রী হিসেবে পুরস্কার পান ববি হক, নতুন অভিনেতা হিসেবে পুরস্কার পান আদর আজাদ, সেরা মডেল হিসেবে পুরস্কার পান রুমা, নতুন ফ্যাশন মডেল হিসেবে পুরস্কার পান ইফা।
২০২৪ সালের ২৮ই অক্টোবর ৩য় আসর অনুষ্ঠিত হয়। মিডিয়াতে অবদান স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বুবলী। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। ‘এমআর-৯’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়া।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ওয়েব ফিল্ম ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শিহাব শাহীন।
‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খাইরুল বাসার। ‘লাভ সেমিস্টার’ নাটকের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভিলেজ গার্ল’ নাটকের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিম সুলতানা।
সেরা পুরুষ মডেলের পুরস্কার পেয়েছেন ফররুখ আহমেদ রেহান। সেরা নারী মডেলের পুরস্কার পেয়েছেন তানজিয়া জামান মিথিলা। সেরা নবাগত মডেলের পুরস্কার পেয়েছেন আনিকা বুশরা মারিয়া। সেরা ফ্যাশন স্টাইলিস্ট মাশরুর রহমান নিহাল। সেরা নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা ফ্যাশন কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন ইমরান আলী শিকদার। লাক্সারি সেগমেন্টে অসামান্য মহিলা উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ফরিদা হোসেন।

