ঢাকা
logo
প্রকাশিত : July 10, 2025

যশোর শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

যশোর প্রতিনিধি: এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

গত বছর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষা বোর্ড। তবে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

গত বছর যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। সেবার ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসেবে, এবছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার ৩৪১। বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা।
বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।

প্রকাশিত ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘‘এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের 'আইওয়াশ' এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় তা অর্জন করেছে।”

ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলে জানান বোর্ড চেয়ারম্যান।

যশোর শিক্ষাবোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram