ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০২
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৫

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগোবে দেশ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করে বিএনপি। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে বলেও বিশ্বাস আমাদের।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারাত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সিলেটে এসে পৌঁছান তিনি।

বিএনপি মহাসচিব যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন।

আজ দুপুর ২টায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার সিলেটের সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram