ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২০
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৫

রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

এরই আগে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে আসে। তারপর আলোচনা-সমালোচনা কম হয়নি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির অফিশিয়াল লুক। ৩ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে ভিএফএক্সর কাজ বিশেষভাবে নজর কেড়েছে। তারপর চর্চায় পরিণত হয়েছে ‘রামায়ণ’। বিগ বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুর ও সাই পল্লবী কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও ফিসফাস কম হচ্ছে না।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এ সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটি দুই পার্টে মুক্তি পাবে। প্রতি পার্টের জন্য ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি ৮৪ লাখ টাকা)। দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকা)।

অন্যদিকে, সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন। ঐশ্বরিক এই চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উল্লেখযোগ্য হারে পারিশ্রমিক বাড়িয়েছেন। সাধারণত, সাই পল্লবী আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে সিনেমাটির প্রতি পার্টের জন্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন। দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ২৫ লাখ টাকা)।

‘রামায়ণ’ সিনেমায় লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, হনুমান চরিত্র রূপায়ন করেছেন সানি দেওল, রাবণ চরিত্রে দেখা যাবে যশকে। যদিও এসব অভিনেতাদের পারিশ্রমিকের তথ্য পাওয়া যায়নি। ‘কেজিএফ’ তারকা যশ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে কাজ করছেন।

সিনেমাটির বাজেট নিয়ে শুরু থেকেই জোরালো চর্চা চলছে। এর আগে বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, “রামায়ণ কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ। সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্টের জন্য ১০০ মিলিয়ন ডলার (৮৩৫ কোটি রুপি) বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা (রুপি থেকে টাকার হিসাবে)। এ সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরো বৃদ্ধির পরিকল্পনা করেছেন প্রযোজক নমিত মালহোত্রা।”

‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram