ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৩
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

চিলমারী উপজেলা বিএনপি’র কমিটি প্রত্যাখ্যান বিক্ষোভ মিছিল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে আব্দুল বারী সরকারকে আহবায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি'র একাংশ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু, সহ: অধ্যাপক ফজলুল হক, আবু সাঈদ হোসেন পাখী, আনোয়ারুল হক বাবলু, জোবাইদুল ইসলাম সুইট ও শাহ আলম সবুজ। কমিটির সদস্য করা হয়েছে আব্দুল মতিন সরকার শিরিন, মো: সাহেব আলীসহ ২১ জনকে। আংশিক আহবায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দিতে নির্দেশনা প্রদান করা হয়। কমিটি ঘোষণার পর আহবায়ক কমিটিতে স্থান পাওয়া নেতা ও তার সমর্থকদের মাঝে চলছে মিষ্টি বিতরণ।

অপরদিকে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি'র একাংশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আ.মতিন সরকার শিরিনের নেতৃত্বে কলেজমোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি, কৃষক দলের আবু হানিফা সাদ্দাম, নুর আলম, তাইবুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram