ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০০
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনায় ক্ষোভ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার প্রবেশমুখে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি মাখিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ মে) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গভীর রাতে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুর জন্মস্থান গিমাডাঙ্গায় এমন ন্যক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা বঙ্গবন্ধু গেটে স্থাপিত প্রতিকৃতিতে কালি মাখিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ মে) সকালে এলাকাবাসী বিষয়টি প্রথম লক্ষ্য করেন। এরপর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে প্রতিকৃতির কালি মুছে দেওয়ার কাজ শুরু করেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ ঘটনা টুঙ্গিপাড়াসহ পুরো এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram