ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৩
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

নির্মাণ কাজ উদ্বোধনে ববি উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সকলেই সাক্ষী হয়ে থাকলেন ৩৬ জুলাইয়ের স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধনের।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতি ফলকটি বিশ্ববিদ্যালয়ের গেইট নং-১ সংলগ্ন স্থানে নির্মিত হবে। 'জুলাই-৩৬' স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram