ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৯
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

দীঘিনালায় ইউপি সদস্যসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় এক ইউপি সদস্যসহ যুবলীগের ০২ (দুই) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) সকালে উপজেলার ০৫ নং বাবুছড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার উপ- পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।

পুলিশ জানায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে মো. জাকির হোসেন (৪২)- কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির বাবুছড়া ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকা থেকে মো. জিয়াউর রহমান (৪০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় রুজু হওয়া একটি মামলায় তদন্তে তাঁর সংশি¬ষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ০৫ আগস্ট পরবর্তী রুজু হওয়া মামলায় একজন এজাহারভুক্ত আসামী এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।,

ওসি জাকারিয়া আরো জানান, শনিবার (২৪মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram