ঢাকা
logo
প্রকাশিত : May 24, 2025

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দিয়েছেন।

আজ শনিবার (২৪ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

আজকের একনেক বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram