ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৫

পুঠিয়ায় নারী হত্যার তিন বছর পর রহস্য উদঘাটন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় তিন বছর আগে সংঘটিত এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের ১৩ জুলাই পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে হত্যা করা হয় আতেকা বেগম (৫০) নামের এক নারীকে।

হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর গত মঙ্গলবার ১৩ মে উত্তম কুমার সরকার (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন আদালতে তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত উত্তম সরকার পূর্ব ধোপাপাড়া গ্রামের বাসিন্দা মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে।

রোববার (১৮ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম।

তিনি জানান, আতেকা বেগম হত্যার পর তার ছেলে আতিকুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন রাজশাহী পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান।

পুলিশ সুপার মনিরুল ইসলাম আরও জানান, হত্যাকাণ্ডের দুই মাস আগে আতেকার জমির ওপর দিয়ে ট্রলি গাড়ি চালানোর সময় আতেকা বেগম উত্তমকে গালিগালাজ করেন। তখন থেকেই উত্তম তাকে হত্যার পরিকল্পনা করে।
হত্যার দিন, ২০২১ সালের ১৩ জুলাই বিকেলে আতেকা বেগম ছাগল চরাতে কারিগরপাড়া মাঠে গেলে সেখানে তাকে একা পেয়ে উত্তম একটি বাঁশের মুগুর দিয়ে মাথায় আঘাত করে। আতেকা মাটিতে পড়ে গেলে উত্তম আতেকার হাতের হাঁসুয়া ছিনিয়ে নিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে। এরপর পালিয়ে যান সে। পরদিন পুলিশ আতেকার মরদেহ উদ্ধার করে। তবে এতদিনেও হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করা যায়নি।

পিবিআই এসপি জানান, গত ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে উত্তম কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং পরদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram