ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৫

যশোরে ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত, আহত ভাই

যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলতে গিয়ে বিস্ফোরণে খাদিজা (৪) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার ভাই সজিব (৬)।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ও আহত সজিব স্থানীয় শাহাদৎ হোসেনের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতর খেলছিল দুই ভাইবোন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ধোঁয়ায় ঢেকে যায় ঘর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খাদিজা ও সজিবকে। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

শিশুদের স্বজনেরা ধারণা করছেন, বাড়ির পাশে জড়ো করে রাখা ভাঙ্গারির মধ্য থেকে কোনোভাবে বিস্ফোরক জাতীয় বস্তু সংগ্রহ করে থাকতে পারে শিশুরা। ওই এলাকার বেশিরভাগ বাসিন্দা দিনমজুর ও ভাঙ্গারির ব্যবসার সঙ্গে যুক্ত।

ঘটনার খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান, কোতোয়ালি থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। ঘরে কিংবা আশপাশে আর কোনো বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram