ঢাকা
logo
প্রকাশিত : May 12, 2025

সোনাগাজীতে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে এ ছাতাগুলো বিতরণ করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, সোনাগাজী সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাও. নুর নবী, ভোরবাজার এডভোকেট বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কেএম ফখরুদ্দিন ফারুক ও নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram