ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৭
logo
প্রকাশিত : মে ৭, ২০২৫

মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অবস্থান করছেন নারী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুইদিন যাবৎ অবস্থান করছেন দুই সন্তানের জননী এক বিধবা নারী। গত ৫ মে থেকে বিয়ের দাবিতে ভুক্তভোগী ওই নারী রমিহা বেগম (৩৫) প্রেমিক সরোয়ারের বাড়িতে অবস্থান করছেন।

উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের গোলাম সরোয়ার (৪০) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের মোঃ শাহ আলম মল্লিকের ছেলে।

জানা যায়, মির্জাগঞ্জের পার্শ্ববর্তী বরগুনা জেলার পূর্ব কেওরাবুনিয়া গ্রামের বাবুল হাওলাদারের সাথে বিয়ে হয় তার কয়েক বছর আগে। সেই ঘরে তাদের শিপন (৬) এবং রিপন (৩) নামে দুই শিশু পুত্র জন্ম রয়েছে। কিন্তু ৩ বছর আগে স্বামী মারা গেলে সন্তানদের নিয়ে বাবা বাড়ি দেউলী সুবিদখালী ইউনিয়নের চরখালী এলাকার একটি সরকারি ঘরে বসবাস করে।

ভুক্তভোগী ওই নারী জানান, দুই মাস আগে গাড়িতে বসে সরোয়ারের সাথে পরিচয় হলে সে আমার ফোন নম্বর নেন। তারপর থেকে সরোয়ার আমাকে ফোন দিয়ে কথা বলতো। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় সময়ই সে আমার ঘরে এসে রাত্রি যাপন করতো। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন আমি অন্তঃসত্ত্বা। বিয়ে করবে বলে সে তার বাড়িতে আসতে বলেছে। কিন্তু আমি আসার পরে সে পালিয়ে যায়। দুইদিন ধরে তার বাড়িতে আছি। তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। সমাজে এখন কী করে মুখ দেখাবো।

অভিযুক্তের পিতা শাহ আলম মল্লিক বলেন, ছেলে বিবাহ করলে আমার কোন সমস্যা নাই।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram