ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৫
logo
প্রকাশিত : মে ৩, ২০২৫

কাহারোলে ভেঙ্গে যাওয়া সেই কালভার্টের নির্মাণ কাজ শুরু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ঝুঁকি নিয়ে ভাঙ্গা কালভার্টে পারাপার শিরোনামে গত এপ্রিল’২৫ মাসে জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকাসমূহে স্বচিত্র একটি সংবাদ প্রকাশ হওয়ার পর অত্র উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ বিষয়ে নড়ে-চড়ে উঠে।

না যায়, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের খামারদিঘা থেকে ভবানীপুর যাওয়ার পাকা সড়কে একটি কালভার্ট প্রায় মাসেকখানেক পূর্বে একটি অংশ ভেঙ্গে পড়ে যায়। এর ফলে খামারদিঘা- ভবানীপুর এলাকার স্থানীয় বাসিন্দরা ওই পাকা সড়ক দিয়ে তাদের যানবাহনসহ ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র উপজেলার সংবাদ কমর্ীরা সরেজমিনে ভাঙ্গা কালভার্টটির স্থান পরিদর্শন করে এবং স্থানীয়দের সমস্যার কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি নিয়ে নড়ে-চড়ে উঠে এবং খামারদিঘা- ভবানীপুর যাওয়ার পাকা সড়কে ভেঙ্গে যাওয়া কালভার্টটি নির্মাণ কাজ শুরু করেছেন। এদিকে শনিবার ( ৩ মে’২৫) বেলা সাড়ে ১১টার দিকে ভেঙ্গে যাওয়া কালভার্ট এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালভার্ট নির্মাণের লক্ষ্যে   রাজমিস্ত্রি ও শ্রমিকরা  প্রথমে জনগণের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছেন এবং ভেঙ্গে যাওয়া কালভার্টটি  ভেঙ্গে পুনরায় নতুনভাবে নির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে শ্রমিকেরা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির)  উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ-এর সাথে  কথা হলে তিনি এই প্রতিনিধিকে জানান, উপজেলার খামারদিঘা-ভবানীপুর যাওয়ার পাকা সড়কের কালভার্টটি ভেঙ্গে যায় একমাত্র কারণ হলো ড্রাম ট্রাক অতিরিক্ত লোড নিয়ে পাকা সড়কে চলাচলের কারণে। ওই পাকা সড়কের ভেঙ্গে যাওয়া কালভার্টটি নতুন করে নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। কালভার্ট নির্মাণে প্রায় ১লাখ ৭৫হাজার টাকার প্রাক্কলন তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রাসেলকে নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কালভার্ট নির্মাণ কাজ পুরোদমে চলছে। আশা করা যায়, আগামী ১মাসের মধ্যে ওই পাকা সড়ক ও নিমার্ণকৃত কালভার্টের উপর দিয়ে মানুষজন সহ সকল প্রকার যানবাহন চলাচল করতে পারবে বলে তিনি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram