ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৫
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৫

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মোঃ পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০) এবং একই এলাকার শহীদ বেপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা যায়, ভিকটিম বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতেন আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্যক্তের বিচার চাওয়ায় আসামি সুমন অপর আসামি আলীমের সঙ্গে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করেন। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তাহার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram