ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

রাউজানে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও দুই মাদক কারবারি গ্রেফতার

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান থানা পুলিশ পৃথক দুই বিশেষ অভিযানে এক ছিনতাইকারী ও দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ছিনতারকারী রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামেট মো. মোস্তাফার ছেলে মো. আমির (২৪) এবং দুই মাদক কারবারি হলেন উপজেলার নোয়াপাড়ার মো. খোকন (৪৫) ও মো.মামুন (৩৫)। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গত সোমবার বিকালে চন্দ্রঘোণা লিচু বাগান হতে যাত্রী নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে আসা সিএনজি চালিত অটোরিকশাকে গ্রেফতারকৃত আমির ও তার দুই সহযোগী চাকু আর লাঠি দ্বারা পাহাড়তলী চৌমুহনীতে গতিরোধ করে চালককে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে নগদ ৭ শত টাকা একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়। এই সময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আমিরকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়।

অপরদিকে, গতরাতে নোয়াপাড়া চৌধুরী হাটে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এই সময় তাদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ থাকা ১১ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করায়। উভয় ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram