ঢাকা
logo
প্রকাশিত : April 13, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির বিরোধে চাচাতো ভাই কে খুন

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের জামাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া খাঁটিহাতা গ্রামের সনু মিয়ার বড় ছেলে। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন। তাঁর বাবা সনু মিয়া ও চাচা লহু মিয়া মারা যাওয়ার সময় ছয় শতক ভিটেবাড়ি রেখে গেছেন। ওই বাড়িতে দুই ভাইয়ের ছয় ছেলে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছয় ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় বাড়িতে একা ছিলেন জামাল মিয়া। লহু মিয়ার বড় ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে তাঁর ভাই ও পরিবারের সদস্যরা জামাল মিয়াকে মারধর করেন। একপর্যায়ে এক ভাই জামালের মাথায় ইট দিয়ে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় জামাল মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram