ঢাকা
logo
প্রকাশিত : April 7, 2025

বরিশালে বেপরোয়াগতির ‍গ্রীন লাইন পরিবহনের চাঁপায় কিশোর নিহত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির গ্রীন লাইন পরিবহনের চাঁপায় বারো বছর বয়সের জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থীর মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত জয় উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ব্যাটারি চালিত ভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, গ্রীন লাইন পরিবহনের ঘাতক বাসটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram