ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৫

আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পূর্ণবাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনপিসি তা রুখে দিবে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, বিগত ১৫ বছর আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তারপরে ১৫ বছর কী ধরনের নির্যাতন জুলুম চলিয়েছে তা সবাই জানে। সে হিসেবে আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে নিবন্ধন বাতিল করা হোক।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোন শহীদ হয়েছেন আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্খা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এই দলের প্রতিষ্ঠা হওয়া। আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর যদি আওয়ামী ফ্যাসিবাদের বিচার সুনিশ্চিত করা না হয়, তাহলে এই দেশে যে আরেকটি ফ্যাসিবাদ দেখব না তা নিশ্চিত নয়। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করাই আমাদের অন্যতম দাবী।

তিনি আরও বলেন, আমরা চাই না পুরনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে, কিন্তু কিছু দল তারা পুরোনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছেন। তারা সংস্কার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবো। যে সংবিধান আছে তা পরিবর্তনের জন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন। কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়।

নারায়ণগঞ্জের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যতটুক দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। সমাজে চাঁদাবাজির দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram