ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৫

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা (লিল্লাহ বোডিং ও এতিমখানা) মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তির নাম রেজওয়ান পারভেজ (২২)। তিনি ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক। রেজওয়ান বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় একজন ভিকটিমের অভিভাবক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অয়ন (১১) (ছদ্মনাম) ও নয়ন (১৩) (ছদ্মনাম) দুজন ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৬ মার্চ রাত দেড়টার দিকে চয়নকে ঘুম থেকে ডেকে তুলে মাদ্রাসার দক্ষিণ দুয়ারী টিনশেড ঘরের ভিতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে বলাৎকার করে অভিযুক্ত ব্যক্তি। এরপর তাকে কোরআন শরীফ নিয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। পরদিন চয়ন তারাবির নামাজের সময় তার পূর্ব পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি পরে বিষয়টি চয়নের অভিভাবককে জানায়। পরে চয়নের অভিভাবক গোলাম রাব্বি ও স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় তার ছেলের কাছে যায়। বাবাকে দেখে ছেলে হাউমাউ করে কেঁদে বিস্তারিত খুলে বলে। পরে মাদ্রাসার অন্য ছাত্রদের কথা বলার একপর্যায়ে আরেক ভিকটিম সুজন (ছদ্মনাম) জানায়, একই ব্যক্তি গত ১০ মার্চ রাতে তার সাথেও একই কাজ করেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram