ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৫
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

ঝালকাঠির নলছিটিতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: সারাদেশে নারী ধর্ষণ, শ্লীলতাহানি এবং ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুইটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রী কলেজের ইসলামী ছাত্র আন্দোলন শাখা।

কলেজের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভলান্টিয়ারস অফ নলছিটি আহবায়ক মোঃ শাহদাত হোসেন, নলছিটি পৌর শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নলছিটি উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু মুছা সরদার।

এতে বক্তারা বলেন, দেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, কোন শিশুও এখন নিরাপদ না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অভাব দেখা দিয়েছে। অতি দ্রুত ধর্ষকদের আটক করে সর্বোচ্চ শাস্তি দেয়ার আহবান জানাচ্ছি। নয়তো আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অভিভাবক ও সকল পেশার মানুষ অংশগ্রহণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram