ঢাকা
logo
প্রকাশিত : March 7, 2025

এই বাংলাদেশকে আমরা আর কোন বর্গির হাতে তুলে দিবো না: মনিরুজ্জামান বাহলুল

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: "ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কেনা এই বাংলাদেশকে আমরা আর কোন বর্গির হাতে তুলে দিবো না, এই বাংলাদেশকে আর কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবো না, এই বাংলাদেশকে আর কোন দুর্নীতিবাজদের হাতে তুলে দিবো না, এই বাংলাদেশকে আর কোন ফ্যাসিস্টদের হাতে তুলে দিবো না"।

শুক্রবার উপজেলার আসমানিয়া বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কুমিল্লা-২ (দাউদকান্দি-তিতাস) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও দাউদকান্দি উপজেলার জামায়াতের আমীর মো: মনিরুজ্জামান বাহলুল।

বাহলুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ ১৬টি বছর মানুষের সকল অধিকার খর্ব করেছে এবং আলেম ওলামাদের টুটি চেপে ধরেছিলো। এই দৃশ্য দেখে যুবকেরা জেগে উঠেছিলো এবং আল্লাহর রহমত ছিলো, সে যুবকেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা বলছিলো বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর। সেই আবু সাঈদ, মুগ্ধরা এই স্লোগান দিয়ে বাতিলের কাছে, বুলেটের কাছে, গুলির কাছে, বুক পেতে দিয়ে তারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছে।

তিনি আরো বলেন, এই দেশ বিশ্বের দ্বিতীয়তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, শতকরা ৯০% মুসলিম হওয়ায় সত্ত্বেও আজকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন কোন ক্ষেত্রেই ইসলাম প্রতিষ্ঠিত নেই। আজকে সকল ক্ষেত্রেই মানুষের মনগড়া মতবাদ ডুকে আছে। আর এই মানুষের মনগড়া মতবাদের কারনে কোথায় শান্তি নেই, স্বস্তি নেই, শৃঙ্খলা নেই, সকল জায়গায় বিশৃঙ্খল আর বিশৃঙ্খল।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোশাররফ হোসেন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপদেষ্টা সালাউদ্দিন সরকার ও মোহাম্মদ শাহাদাৎ হোসাইন প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতারাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram