ঢাকা
logo
প্রকাশিত : February 28, 2025

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন সভাপতি রানা, সম্পাদক সোহেল

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা'র ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলােদেশ সংবাদ সংস্থার জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।

কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির আল মামুন, শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর, শফিকুল ইসলাম শামীম ও গাযী আনোয়ার।

এছাড়া, যুগ্ম সম্পাদক হিসেবে মেহ্দী আজাদ মাসুম, শহিদুল ইসলাম রানা, মিজানুর রহমান ও জাওহার ইকবাল খান নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রফিক মৃধা।

কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে দফতর সম্পাদক মিজান শাহজাহান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, ক্রীড়া সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল (দ্য বাংলাদেশ টুডে), সাংস্কৃতিক সম্পাদক এইচএম আল আমীন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শামীম হাওলাদার, সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ রয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, আবদুস সালাম হাওলাদার বাচ্চু, রেজাউল করীম বাবুল, রফিক উল্লাহ সরকার, রফিকুল ইসলাম সুজন, শাহ আলম ডাকুয়া, মাসুম বিল্লাহ, জিলানী মিল্টন, কামরুল ইসলাম, হরলাল রায় সাগর, মাহমুদা ডলি, তাপসী রাবেয়া আঁখি, মুজাহিরুল হক রুমেন, সাইরাস মাহমুদ, মিজানুর রহমান সবুজ, বশির হোসেন খান, মহসিন স্বপন, জিনিয়া কবির সূচনা, ফররুখ বাবু, শাকিল আহমেদ, মো. জিয়াউর রহমান, এইচ আর শফিক ও মেহেদী হাসান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram