

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চৌমুহনীতে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধ ও মাহে রমজানে পবিত্রা রক্ষার জন্য বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা।
শুক্রবার চৌমুহনী কাছারিবাড়ি মসজিদ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় ডেল্টা গেইটে আসে।এ সময় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি শ্লোগান দেয় নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী শহর জামায়াতের আমির জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া জেলা সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, সদর, হাতিয়া, কোম্পানিগঞ্জ, কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।

