ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত কামরুল হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

প্রতক্ষ্যদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাওলাদার পূর্ব পরিচিত হওয়ায় শিশুদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করতো। আর নাতি বলে ডেকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতো। সেই সুবাদে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল তার বাড়িতে যায়। তখন সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের মহিলারা দৌড়ে আসেন। তখন অভিযুক্ত কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটির মা কে জানালে ২৫ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় মামলা করেন তিনি।

শিশুটির মা জানান, শিশুটির চিৎকারে প্রতিবেশীরা কামরুলের বাড়িতে গিয়ে তাদের নগ্ন অবস্থায় দেখতে পায়। পরে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার কন্যা শিশুটি আমাকে সব কিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যায়। পরে বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram