ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

হোম ডেলিভারি নয় প্রাতিষ্ঠানিক ডেলিভারিই ঝুঁকিমুক্ত: ডা. জাহাঙ্গীর

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'দেশে হোম ডেলিভারির কারণে প্রতি একশো জনে পাঁচজন করে শিশু প্রতিবন্ধী হয়। যার ঘরে প্রতিবন্ধী সন্তান আছে সে জানে প্রতিবন্ধী সন্তান কতো বড় বোঝা। আপনারা যারা চিকিৎসক অনুরোধ করবো, রোগী ও রোগীর অভিভাবকদের ডেলিভারি বিষয়ে সচেতন করুন। হোম ডেলিভারিকে না বলুন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বিষয়ে সচেতন করুন। মেডিকেলে/প্রতিষ্ঠানে ডেলিভারি করা হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বাড়িতে করলে অনেক ঝুঁকিপূর্ণ হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে প্রতিবন্ধী হওয়ার কোনো ঝুঁকি থাকে না।'

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার এস.কেবি কনভেনশন হলরুমে দুপুরে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার'স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহাঙ্গীর আরও বলেন, 'আপনারা যারা পল্লী চিকিৎসক, আপনারা আমাদের দেশের সম্পদ। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন প্রান্তিকে সেবা দিয়ে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। গ্রামের একটি লোক অসুস্থ হলে প্রথম ডাক্তারি সেবা আপনারাই দেন। আপনাদের অবদান অস্বীকার করার কিছুই নেই। আপনাদেরও ভালো প্রশিক্ষণ দরকার। যতটুকু জ্ঞান আছে ততোটুকুই কাজে লাগাবেন। প্রশিক্ষণ নিন, প্রশিক্ষণের বিকল্প নেই।'

সোসাইটির বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আশেক এলাহী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এন রাসেল এর সঞ্চালনায় এ সময় প্রধান মেহমানের বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক ডা. ফররুখ আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডা. আসিফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হামিদা আকতার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আইয়াজ সিকদার।

এ সময় উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram