ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে, যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে যানবাহনের তল্লাশি। পাশাপাশি, নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram