ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। নিহত গোলাম সরোয়ার শৈলকুপা পৌরসভার খালদারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

নিহত সরোয়ারের চাচাতো ভাই বাবুল হোসেন জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে শৈলকুপা শহর থেকে বাড়ি ফেরার পথে সামনে থেকে অপর একটি মোটরসাইকেল চালকের সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি ফরিদপু হাসপাতালে নেওয়ার পথে রাতে মারা গেছে বলে শুনেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram