ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে এ দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে: মিজান চৌধুরী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পাতানো নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সেই অন্যায় এবং প্রতারণার কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়েছে। খুনী হাসিনা এতেই ক্ষান্ত হয়নি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারিণী ও তার দোসরদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা'র বাংলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাবাজারে এক সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেছেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি'র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ, এরশাদুর রহমান এরশাদ, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুবদল নেতা আব্দুল মনাফ, আনিছ মিয়া, জমশেদ মিয়া প্রমুখ। সমাবেশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram