ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বাগেরহাটে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব ভবনে তৃতীয় তলায় এই বিদ্যুতায়িতের ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তুষার ধুপি বাবু শহরের রেলরোডের নির্মল ধুপির ছেলে। একই এলাকার বাসিন্দা আহত লিয়াকত হোসেন (৪০) ও সজিব মৃধা (৩০) কে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার বাগেরহাট প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মোবাইল ফোন টেলিটক কর্তৃপক্ষ তিনজন শ্রমিকদের দিয়ে তৃতীয় তলায় টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে পাশের ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় টেলিটকের বিলবোর্ড লাগাতে থাকা তিন শ্রমিকই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নির্মল ধুপি বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram