ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তৃণমূল জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভা বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মীরালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, ৪ নম্বর ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের সওদাগর, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের সুমন, সদস্য সচিব নুরের নবী, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শংকর, সদস্য দিদারুল আলম, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন, জসিম উদ্দিন, তহমিন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা, সাধারণ সম্পদক লিটন, যুবদল নেতা মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, জাহেদ হোসেন, শাফায়াত শুভ, সাব্বির হোসেন, তানজিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, প্রতিটি পাড়া মহল্লায় প্রত্যকের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা পৌঁছে দিতে হবে। ৩১ দফার মধ্যদিয়ে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব। ৫ আগস্টের পতিত সরকারের দোসররা এখনো নানা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram