ঢাকা
logo
প্রকাশিত : January 24, 2025

জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করতে প্রস্তুত: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (জেলেনস্কি) রাশিয়ার সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তারা থামতে চায়। কারণ তিনি (জেলেনস্কি) প্রচুর সৈন্য হারিয়েছেন, রাশিয়ারও তাই হয়েছে। ’

তিনি বলেন, ‘রাশিয়াও অনেক বেশি সৈন্য হারিয়েছে। তারা প্রায় ৮ লাখ সেনা হারিয়েছে। আমি মনে করি এটা অনেক। ’

মার্কিন এ প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে। সেইসঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘চীনের রাশিয়ার ওপর অনেক ক্ষমতা রয়েছে। ’

প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে ‘এখনই মীমাংসা’ করার আহ্বান জানানোর একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এলো। 

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে।

এদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের ‘বাগাড়ম্বরপূর্ণ’ কথাবর্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প ও পুতিনের ‘সম্মানজনক’ সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram