ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় একটি ট্রাকের সাথে মোটর সাইকেল সংঘর্ষের দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ যুবক।

স্থানীয় সুত্রে জানা যায়,  ১৮ ই জানুয়ারী শনিবার  কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন মো. বেলাল(৩০), মো.ছৈয়দ আমিন(১৮), মো. মিনহাজ (১৮) ৩যুবক। নিহত ৩জন যুবকই আলীকদম উপজেলার বাজারপাড়ার বাসিন্দা।

পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়ীর সাথে মোটর সাইকেলটির সংর্ঘস হয় আর এতে মোটর সাইকেল চালক ও ২ আরোহী সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ৩জনের লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশান অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার এবং একটি ট্রাক আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram