ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও চলছে ইসরাইলি তাণ্ডব, নিহত ৮৭

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। চুক্তি ঘোষণার পর এখনো পর্যন্ত ভূখণ্ডটিতে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২১ শিশু এবং ২৫ নারী রয়েছেন। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরেই প্রাণ গেছে ২০ জনের। এছাড়াও খান ইউনিসসহ বিভিন্ন এলাকাতেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ইসরাইলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। 

তবে এর আগ পর্যন্ত আরও ভয়াবহ হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা। কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  এতে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত এক লাখেরও বেশি মানুষ হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram