

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় কৃত্তিরঞ্জন ত্রিপুরা নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযুক্ত কৃত্তিরঞ্জন ত্রিপুরা উপজেলার মেরুং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মায়ফাপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ০৬ টায় উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
তিনি বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি ও আংশিক পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘অনুমোদনহীন ভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
