ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৫

পুঠিয়ায় বিষপানে বৃদ্ধার আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামে আরজান বেগম (৬৭) নামের এক বৃদ্ধা মহিলা বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত আরজান বেগম উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামের মনির সরদারের স্ত্রী।

শনিবার (৪ জানুয়ারি) সকালে নিহত আরজান বেগম জড়ো হওয়া বাসার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কথা বললে তার ছেলের বউয়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সকাল ১১ টার দিকে বাসায় থাকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। নাতি-নাতনি ও ছেলেরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, বিষ খাওয়ার একটি ঘটনা শুনেছি, সেখানে আমার অফিসার পাঠিয়েছি। লাশ এখনো রাজশাহী থেকে তাদের বাসায় আসেনি। দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram