ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৫

হাসপাতালের চারতলা থেকে লাফ দিলেন রোগী, এরপর যা ঘটলো

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়ে শ্রী দিবাকর দাস (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলর দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শ্রী দিবাকর দাস বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টারপাড়া গ্রামের সীতানাথ দাসের ছেলে।

কোতোয়ালি থানার এস আই মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, শ্রী দিবাকর দাস মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২ জানুয়ারি তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রণা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে নিচে পড়ে মারা যান। তাদের পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি আত্মহত্যা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram