ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2024

শিবিরের সম্মেলনে সারজিস, ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ২৪ এই অভ্যুত্থানে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’

আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আরও বলেন, ‘আমাদের চিন্তাভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো।’

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে সারাদেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram