ঢাকা
logo
প্রকাশিত : December 27, 2024

হাতিয়ায় নদীর তীরে দাঁড়িয়ে ভাঙ্গন রক্ষায় মানববন্ধন

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজেদের বসতভিটে রক্ষায় নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার চরকিং চরবগুলা গ্রামে মেঘনা পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান শিক্ষক আবুল বাসার, পল্লীচিকিৎসক মো: হালিম, আবদুল রকিব, মোহাম্মদ সিরাজ মিয়া, ছাত্র প্রতিনিধি মো: সম্পদ সহ ছাত্র-ছাত্রী, অভিবাবক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ জমায়েত হয়।

নদী ভাঙ্গন রোধের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে প্লেকার্ড নিয়ে উপস্থিত ছিলেন চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ছিলেন চরবগুলা গ্রামের বিভিন্ন কলেজ মাদ্রাসায় অধ্যায়ানরত শিক্ষার্থীরা। এছাড়া ব্যবসায়ী, কৃষক, জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চরবগুলা গ্রামটি নদী ভাঙ্গনে কবলে পড়ে অনেক ছোট হয়ে গেছে। গ্রামের পশ্চিম পাশে অবস্থিত মেঘনা নদী। এই নদীর নাব্যতা সংকটের কারণে প্রতি বছর ড্রেজিং করতে হয়। ড্রেজিং টা নদীর কূল ঘেষে করার কারণে এখানে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তারা নদীর থেকে নিরাপদ দুূরত্ব রেখে ড্রেজিং করার দাবি জানান। পাশাপাশি ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram