ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেশটির ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত আমজাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে। তিনি দক্ষিণ আফ্রিকায় গভা সুপার মার্কেটে একটি দোকানে কাজ করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে তিনি একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন দোকান মালিক শহীদুল ইসলাম। শনিবার রাতে আমজাদকে দোকানে একা পেয়ে গুলি করে খুন করে সন্ত্রাসীরা।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও ব্যবসায়ী আবদুল হক জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আমজাদকে গুলি করে হত্যা করা হয়। তবে দোকান থেকে কোনো টাকাপয়সা নিয়ে যায়নি সন্ত্রাসীরা। আমজাদের মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠাতে কয়েকদিন সময় লাগবে।

মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমজাদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram