ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2024

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত ক্যাম্প-১৫ ব্লক-এফ/১৬ এর বাসিন্দা ইমাম হোসেন ছেলে মোঃ ছৈয়দ উল্লাহ (১০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে সৈয়দ নূর (১৫), এনায়েত রহমান (৬)। তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় দুজন নিহত হয়েছে। আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram