ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

বাউফলে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজে ঢুকে ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ক্যাম্পাসে ঢুকে মো. জহিরুল ইসলাম (১৮) ও মো. সাবির হোসেন (১৮) নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে দুই বহিরাগত। সোমবার বেলা ১১টার দিক উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ওই ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল তাবজিল হোসেন (২০) ও হানিফ মিয়া (২০) নামের দুই বহিরাগত। এতে বাঁধা দেয় ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জহিরুল ও সাব্বি। এ নিয়ে গত রবিবার কলেজ সড়কে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার সকালে কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন কলেজ মাঠে তাবজিল ও হানিফসহ ১০ থেকে ১২ জনের একটি দল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কলেজ শিক্ষার্থী জহিরুল ও সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে অভিযুক্ত তাবজিল ও হানিফের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বলেন, বিষয়টি কলেজের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রতীক কুমার কুন্ডুকে জানিয়েছি। এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, হামলার কথা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram