ঢাকা
logo
প্রকাশিত : December 12, 2024

গণমাধ্যমই দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী

টাঙ্গাইল প্রতিনিধি: গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। তারা দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী। যে রাষ্ট্রের গণমাধ্যম যত বেশি শক্তিশালী সে রাষ্ট্রের দুর্নীতি, লুটপাট কম। গণমাধ্যম শক্তিশালী হলে দুর্নীতিবাজ-লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমরা যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়েছি তখন আপনারাই গণমাধ্যমে তা তুলে ধরেছেন। আমি যখন র‍্যাব দ্বারা গুমের স্বীকার হয়েছি তখন আপনারাই আমার সন্ধানে গণমাধ্যমে লিখেছেন। আমার বিরুদ্ধে সংঘটিত নির্যাতনের সচিত্র চিত্র তুলে ধরেছেন। গণমাধ্যম ও আপনারা তখন সোচ্চার না হলে হয়তো তারা আমাকে ক্রসফায়ার দিয়ে দিতো।

গণমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে। নবনির্বাচিত কমিটিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সকল অসংগতির চিত্র ফুটে উঠুক এবং তা দূর হোক।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাকেরুল মওলানা ও কার্যকরী সদস্য সোহেল তালুকদার।

এছাড়াও গণঅধিকার পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মনিরুজ্জামান মাষ্টার, গোবিন্দাসী ইউপি আহ্বায়ক আব্দুল খালেক, জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক রাসেল সানভী, জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নবাব আলী,জাহিদুল ইসলাম তরুণ, আব্দুল খালেক, নাসির, মাহি, আল আমিন, সিয়াম, তামান্না ইসলাম তরি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram