ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2024

শাহবাগে আবারও জড়ো হতে শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা

অবস্থান কর্মসূচি পালন করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জড়ো হচ্ছেন তারা। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে তারা জড়ো হতে থাকেন।

দুপুর ১২টা পর্যন্ত অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশীকে সেখানে জড়ো হতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার সুপারিশ করেছে।

তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি।

আমরা চাই, দ্রুত চাকরির প্রবেশে বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক। এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram